চেন্নাইয়ে পরিযায়ী শ্রমিকদের উপর লাঠিচার্জ পুলিশের, সুরাতে ছোড়া হল কাঁদানে গ্যাসের শেল

পরিযায়ী শ্রমিকদের ফেরাতে বিশেষ ট্রেন চালাচ্ছে কেন্দ্র। কিন্তু তাতে চড়ার সুযোগ এখনও পাননি অনেক পরিযায়ী শ্রমিকই। তাই আজও কেউ নোংরা খাল পেরিয়ে, কেউ আবার মাইলের পর মাইল হেঁটে নিজের রাজ্যে ফিরতে মরিয়া। আর এইসব পরিযায়ী শ্রমিকের ওপরই চেন্নাইয়ে লাঠি চালাল পুলিশ। গুজরাতের সুরাতে পরিযায়ী শ্রমিকদের লক্ষ করে ছোড়া হল কাঁদানে গ্যাসের শেল।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola