কলকাতায় আসার পথে দুর্ঘটনার কবলে পরিযায়ী শ্রমিক বোঝাই বাস, উদ্ধার আরোহীরা
এবার কলকাতায় আসার পথে দুর্ঘটনার কবলে পরিযায়ী শ্রমিক বোঝাই বাস। ঝাড়খণ্ডের রামগড় থেকে ৭৭ জন পরিযায়ী শ্রমিককে নিয়ে বাসটি কলকাতা আসছিল। কুলহি গ্রামের কাছে বাঁক নেওয়ার সময়, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। স্থানীয় বাসিন্দারা পুলিশের সঙ্গে হাত মিলিয়ে আরোহীদের উদ্ধার করেন। দুর্ঘটনায় আহত, আজিম বিট্টু নামে এক পরিযায়ী শ্রমিক জানিয়েছেন, বাড়ি ফেরার জন্য ৩ লক্ষ টাকা দিয়ে তাঁরা বাসটি ভাড়া করেন।
Tags :
Migrant Worker Accident Migrant Worker News Lockdown Update Accident News ABP Live Abp Ananda