আসল সমস্যা থেকে নজর ঘোরাতে এনসিবিকে কাজে লাগাচ্ছে মোদি সরকার, সমালোচনায় সরব বিরোধীরা
দীপিকা, শ্রদ্ধাদের এনসিবির জিজ্ঞাসাবাদ। তুঙ্গে রাজনীতি। দেশের বড় সমস্যা থেকে নজর ঘোরাতেই এনসিবিকে কাজে লাগাচ্ছে মোদি সরকার। মন্তব্য বিরোধীদের। মানতে নারাজ বিজেপি। সুশান্ত সিং রাজপুতের মৃত্যু থেকে বলিউডের ড্রাগ-যোগ, ছত্রে ছত্রে জড়িয়েছে রাজনীতি। শোরগোল দেশজুড়ে। এবার ড্রাগ মামলায় বলিউডের নায়িকাদের জিজ্ঞাসাবাদ করায় রাজনীতির পারদ আরও চড়ল।