''আগে মমতা দিদিই সংসদে বলতেন, অনুপ্রবেশকারীদের আটকানোর কথা...উনি বদলে গেলেন কেন?'', রামলীলা ময়দানের জনসভা থেকে প্রশ্ন নরেন্দ্র মোদির
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 22 Dec 2019 04:15 PM (IST)

- মমতা দিদি সোজা কলকাতা থেকে রাষ্ট্রসঙ্ঘে পৌঁছে গেছেন। কিন্তু কয়েকবছর আগে তিনিই সংসদে বলতেন, অনুপ্রবেশকারীদের আটকানোর কথা। তিনিই বলতেন শরনার্থীদের নাগরিকত্ব দেওয়ার কথা। মমতা দিদি, হঠাৎ আপনার কী হল? ‘হঠাৎ আপনি বদলে গেলেন কেন? বাংলার নাগরিকদের ওপর থেকে আপনার ভরসা উঠে গেল কেন? রামলীলা ময়দানের মঞ্চ থেকে মমতাকে আক্রমণ মোদির।