নজরে ৯টা চটজলদি: জোড়া টিকার জরুরি প্রয়োগে অনুমোদন ডিসিজিআইয়ের, আগামী সপ্তাহে কমবে শীতের কামড়
অবশেষে করোনা মোকাবিলায় কোভিশিল্ড ও কোভ্যাক্সিনে অনুমতি দিল ডিসিজিআই। জরুরি ভিত্তিতে প্রয়োগে অনুমোদন দেওয়া হল এই দুই টিকাকে। তৃতীয় পর্যায়ের ট্রায়ালে রয়েছে ক্যাডিলার টিকা। ১০০% সুরক্ষিত কোভ্যাক্সিন ও কোভিশিল্ড। টিকা নেওয়ার পর সামান্য জ্বর-ব্যথা-এলার্জি হতে পারে। দাবি ডিসিজিআইয়ের। সিদ্ধান্তকে স্বাগত জানালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দেশে কমলো দৈনিক মৃত্যু-সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২১৭ জনের। সংক্রমিত ১৮,১৭৭। একদিনে সুস্থ হয়েছেন ২০,৯২৩ জন। আগামী সপ্তাহের শুরুতে শীতের আমেজ কমবে কলকাতায়। তিন ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। রাতে ও সকালের দিকে শীতের ভাব থাকলেও, দিনের বেলায় থাকবে না।
Tags :
Najore 9ta Numbers Of News Khabar Bangla News Live News Bangla Khobor Bangla Bangla Khabar Ajker Bangla Khabar Ajker Khobor Bangla News Bangla News Live Bengali News Bengali News Live ABP Ananda Digital ABP Ananda LIVE ABP Ananda Bengali News Corona Temperature Abp Ananda Vaccine