ভারতে রুশ ভ্যাকসিনের ভবিষ্যৎ কী? আলোচনায় বিশেষজ্ঞ কমিটি
রাশিয়ার ভ্যাকসিন আবিষ্কারের দাবিতে শোরগোল পড়ে গিয়েছে বিশ্বজুড়ে। এই প্রেক্ষাপটে অনেকেই জানতে চাইছেন, ভারতে এই রুশ ভ্যাকসিনের ভবিষ্যৎ কী? বুধবার ভ্যাকসিন অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে কেন্দ্রের তৈরি বিশেষজ্ঞ কমিটি প্রথম বৈঠকে বসে। ভ্যাকসিনের সরবরাহ ও বণ্টন পদ্ধতি নিয়ে সেখানে আলোচনা হয়।