পরীক্ষা পে চর্চা: প্রধানমন্ত্রী মোদির সামনে নাচের অনুষ্ঠান করতে তৈরি কচিকাঁচারা
কেমনভাবে সামলাবেন পরীক্ষার টেনশন? নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের সেই টিপস দেবেন স্বয়ং প্রধানমন্ত্রী। টেনশন থেকে মুক্ত হওয়ার দাওয়াই শিক্ষকদেরও দেবেন মোদি। ঝাড়াই-বাছাইয়ের পর তালকাটোরা স্টেডিয়ামে এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে হাজির থাকার জন্য মনোনীত করা হয়েছে ২ হাজার পড়ুয়াকে। একটু পরেই এই অনুষ্ঠান শুরু হবে। থাকবে লাইভে প্রশ্নোত্তর। পড়ুয়াদের প্রশ্নর উত্তর দেবেন প্রধানমন্ত্রী। গত বছর এই অনুষ্ঠানে কলেজ পড়ুয়াদের জায়গা হলেও, এবছর তাঁদের জায়গা হয়নি।