'মাকে দাহ করার জায়গাতেই বাবার শেষকৃত্য, অস্থি নিয়ে যাব হরিদ্বার', জানালেন প্রণব-পুত্র অভিজিৎ

প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছিল| দিল্লির সেনা হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। প্রয়াণকালে ৮৪ বছর বয়স হয়েছিল তাঁর। বাবা যেখানে থাকতেন তাঁকে সেখানে নিয়ে আসা হবে, সকাল ১০টা থেকে ১২:৩০টা পর্যন্ত রাখা হবে। তারপর মাকে যেখানে দাহ করা হয়েছিল, সেখানেই নিয়ে যাব বাবাকে। আগামীকাল বাবার অস্থি নিয়ে যাব হরিদ্বার, জানালেন প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola