নাগরিক আইনের সমর্থনে দিল্লিতে উলেমা কংগ্রেসের সভায় বিশৃঙ্খলা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 16 Jan 2020 06:09 PM (IST)

নাগরিক আইনের সমর্থনে দিল্লিতে উলেমা কংগ্রেসের সভায় বিশৃঙ্খলা। সভা চলাকালীন হঠাৎ নাগরিক আইনের প্রতিবাদে বিক্ষোভ দেখান কয়েকজন। শুরু হয় ধস্তাধস্তি। পরে বিক্ষোভকারীদের বাইরে বের করে দেয় উদ্যোক্তারা। বিক্ষোভকারীরা কারা? এখনও ধোঁয়াশা।