মোদির মিথ্যা ভাবমূর্তিই দেশের সবথেকে বড় দুর্বলতা: রাহুল গাঁধী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 Jul 2020 01:42 PM (IST)

ফের মোদিকে নিশানা রাহুলের। কংগ্রেস সাংসদের ট্যুইট, প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার জন্য নিজেকে শক্তিশালী দেখাতে মিথ্যা ভাবমূর্তি তুলে ধরেছিলেন। যা ছিল তাঁর সবথেকে বড় শক্তি। এটাই এখন গোটা দেশের সবথেকে বড় দুর্বলতা।