সচিনের বিদ্রোহে রাজস্থানে সঙ্কটে কংগ্রেস, গহলৌতের গদি টলোমলো

রাজস্থানে কংগ্রেসে কোন্দল চরমে। মুখ্যমন্ত্রী অশোক গহলৌতের সঙ্গে তীব্র সংঘাত সচিন পায়লটের। সূত্রের খবর, আজই জে পি নাড্ডার হাত ধরে বিজেপিতে যোগ দিতে পারেন রাজস্থানের উপ মুখ্যমন্ত্রী সচিন পায়লট। এই পরিস্থিতিতে আজ জয়পুরে কংগ্রেস পরিষদীয় দলের বৈঠক। হুইপ জারি করে বৈঠকে যোগ দিতে নির্দেশ। যোগ না দিলে, শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি, সদস্যপদ খারিজের হুঁশিয়ারি। সূত্রের খবর, গহলৌত-শিবিরে ফিরেছেন পায়লট-শিবিরের তিন বিধায়ক। দলের তরফে সচিন পায়লটকে বোঝানোর চেষ্টা চলছে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola