স্বাস্থ্য সংক্রান্ত কেন্দ্রের নির্দেশিকা মেনেই পুরীতে রথযাত্রা! ভক্ত সমাগম ছাড়াই সেজে উঠেছে রথ-মন্দির

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ  |  23 Jun 2020 07:39 AM (IST)
ABP News

করোনা আবহে আজ রথযাত্রা। পুরীতে শর্ত সাপেক্ষে রথযাত্রার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। তারপরই শুরু হয়েছে প্রস্তুতি। সাজানো হয়েছে রথ। সেজে উঠেছে মন্দির। তবে প্রতিবছরের মতো এবার সমুদ্র শহর পুরীতে দেখা যাবে না ভিড়ের পরিচিত ছবি।

সুপ্রিম কোর্টের নির্দেশ, কেন্দ্র, রাজ্য, মন্দির কমিটি সমন্বয় রেখে রথযাত্রা পরিচালনা করবে। মানতে হবে স্বাস্থ্য সংক্রান্ত কেন্দ্রের নির্দেশিকা।
পুরীর সমস্ত প্রবেশ পথ বন্ধ রাখতে হবে। কার্ফু চলাকালীন বাড়ি, হোটেল বা লজের বাইরে বেরোনো যাবে না। এক একটি রথের রশিতে ৫০০ জনের বেশি টান দিতে পারবেন না। দুটি রথের যাত্রার মধ্যে অন্তত ১ ঘণ্টা বিরতি দিতে হবে।
যাঁরা রথ টানবেন, তাঁদের প্রত্যেকের আগে করোনা পরীক্ষা করাতে হবে। নেগেটিভ হলে, তবেই রথযাত্রায় অংশ নিতে পারবেন। কারা রথযাত্রায় অংশ নিচ্ছেন, তাঁদের কোভিড টেস্ট ও মেডিক্যাল রিপোর্ট-এর তথ্য রাখতে হবে সরকারকে।

  • হোম
  • ভিডিও
  • ভারত
  • স্বাস্থ্য সংক্রান্ত কেন্দ্রের নির্দেশিকা মেনেই পুরীতে রথযাত্রা! ভক্ত সমাগম ছাড়াই সেজে উঠেছে রথ-মন্দির

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News2 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন