সিবিএসই-র দ্বাদশ শ্রেণির কম্পার্টমেন্টাল পরীক্ষার্থীদের স্বস্তি, ১০ তারিখ ফলপ্রকাশ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 24 Sep 2020 03:16 PM (IST)

সিবিএসই-র দ্বাদশ শ্রেণির কম্পার্টমেন্টাল পরীক্ষার্থীদের স্বস্তি। অক্টোবরের ১০ তারিখ ফলপ্রকাশ করা হবে। ৩১ অক্টোবরের মধ্যে কলেজে ভর্তি শেষ করতে হবে। ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে ইউজিসি। ফলে কম্পার্টমেন্টাল পরীক্ষার্থীদের সামনে কলেজে ভর্তির সুযোগ থাকছে।