করোনা সংক্রমণ রুখে দিয়েছে গ্রামীণ ভারত, মন্তব্য প্রধানমন্ত্রীর
আজ করোনা মোকাবিলায় গ্রামাঞ্চলের ভূমিকা নিয়ে ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, "করোনায় গোটা দেশ ধাক্কা খেয়েছিল। দেশবাসী অতিমারী মোকাবিলা করেছেন। গ্রামীণ ভারত করোনা সংক্রমণ রুখে দিয়েছে। এরজন্য গ্রামীণ ভারত গর্ব করতে পারে।যাঁরা এই কাজ করেছেন তাঁদের প্রশংসা প্রাপ্য।"