দেখে নিন, শীর্ষ আদালতের রায়দানের পরদিন কেমন ছবি অযোধ্যা শহরের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 10 Nov 2019 01:27 PM (IST)

অযোধ্যা মামলায় রামলালার দাবিকেই আইনি স্বীকৃতি দিয়েছে সুপ্রিম কোর্ট। বিতর্কিত জমিতে তৈরি হবে রামমন্দির। সুপ্রিম কোর্টের নির্দেশ, কেন্দ্রকে ট্রাস্ট গড়ে সে পথে এগোতে হবে। শীর্ষ আদালতের রায়দানের পর কেমন পরিস্থিতি অযোধ্যার? নিরাপত্তাব্যবস্থা কেমন?