নয়ডায় জন্মদিনের অনুষ্ঠানে যোগ দেওয়া, করোনা আক্রান্ত সন্দেহে চিহ্নিত, ৬ জনের দেহে মিলল না ভাইরাস

নয়ডায় করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে চিহ্নিত ৬ ব্যক্তির শরীরের মিলল না ভাইরাস। মঙ্গলবার নয়ডার সেক্টর ১৩৫-এ একটি স্কুল বন্ধ করে দেওয়া হয়। সূত্রের খবর, দিল্লির বাসিন্দা এক ব্যক্তি সম্প্রতি জন্মদিনের অনুষ্ঠান করেন।
পরে জানা যায় তিনি করোনা ভাইরাসে আক্রান্ত। এরপরই জন্মদিনের অনুষ্ঠানে যাঁরা উপস্থিত ছিলেন, তাঁদের মধ্যে আতঙ্ক ছড়ায়। স্বাস্থ্য দফতরের কাছে এই খবর পৌঁছতেই তারা স্কুল বন্ধের নির্দেশ দেয়। স্কুলের বাইরে পৌঁছে যান স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। তবে যে ছয় ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছিল তাদের কারুর শরীরেই জীবাণুর সন্ধান মেলেনি।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola