কেন্দ্রের পরিকল্পনার অভাবে দুর্ভোগে অসংখ্য মানুষ: সনিয়া গাঁধী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 02 Apr 2020 05:54 PM (IST)

সংক্রমণ রুখতে লকডাউন জরুরি, কিন্তু কয়েকঘণ্টার মধ্যে এই সিদ্ধান্ত নিয়ে অসংখ্য সাধারণ মানুষকে বিপাকে ফেলেছে মোদি সরকার। অভিযোগ কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীর। বৃহস্পতিবার তিনি বলেন, বিভিন্ন রাজ্যে আটকে পড়েছেন বহু শ্রমিক। নানা সমস্যার মুখে পড়ছেন সাধারণ মানুষ। এর সুরাহা করতে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হোক।