৫০ দিন পর শুরু হল রেল পরিষেবা, ৭ দিনের টিকিট শেষ মাত্র এক ঘণ্টায়
৫০ দিনেরও বেশি সময়ের পর মঙ্গলবার থেকে চালু হচ্ছে বিশেষ ট্রেন। আর বিশেষ ট্রেনে যাতায়াতের জন্য কিছু নিয়ম মানার কথা বলা হল কেন্দ্রের তরফে। শুধুমাত্র অনলাইনেই টিকিট বুক করা যাবে, কনফার্ম টিকিট থাকলে তবেই ট্রেনে ওঠা যাবে, ট্রেন ছাড়ার ২৪ ঘণ্টা আগে টিকিট বাতিল করা যাবে, তবে সেক্ষেত্রে দামের ৫০ শতাংশ কেটে নেওয়া হবে। যাত্রীদের সবরকম সুরক্ষাবিধি মেনে যাত্রা করতে হবে। যাত্রীদের কোনও কম্বল দেওয়া হবে না, জানানো হয়েছে কেন্দ্রের তরফে।
Tags :
Coronavirus Cases Special Train Coronavirus In India Coronavirus India Indian Railway Abp Ananda Coronavirus Update Central Government