সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তে সায় কেন্দ্রের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 05 Aug 2020 03:21 PM (IST)

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে বিহার সরকারের সিবিআই তদন্তের আবেদনে সায় কেন্দ্রের। সুপ্রিম কোর্টে জানালেন কেন্দ্রের সলিসিটর জেনারেল। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় সুপ্রিম কোর্টে রিয়া চক্রবর্তীর মামলার শুনানি হয় বুধবার। ছেলের মৃত্যুর ঘটনায় রিয়ার বিরুদ্ধে পাটনায় এফআইআর করেন সুশান্তের বাবা কে কে সিং রাজপুত।