ভারতেও করোনাভাইরাস আতঙ্ক! রাজস্থানে সংক্রমণের আশঙ্কায় হাসপাতালে ভর্তি চিন ফেরত চিকিৎসক

ভারতেও ছড়াচ্ছে নোভেল করোনা ভাইরাসের আতঙ্ক। রাজস্থানে সংক্রমণের আশঙ্কায় হাসপাতালে ভর্তি চিন ফেরত চিকিৎক। রাখা হয়েছে আইসোলেশন ওয়ার্ডে। রাজস্থানের চারটি জেলায় চিন ফেরত ১৮ জনকে নজরদারিতে রাখা হয়েছে। এদিকে, নোভেল করোনা ভাইরাস চিনে মহামারীর চেহারা নিয়েছে। এ পর্যন্ত ৮০ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত প্রায় আঠাশশো। অন্যদিকে, ইউরোপের পর এবার আমেরিকাতেও থাবা বসিয়েছে নোভেল করোনা ভাইরাস। মার্কিন যুক্তরাষ্ট্রে ৫ জনের শরীরে ভাইরাসের সন্ধান মিলেছে বলে সংবাদ সংস্থা এএফপি সূত্রে খবর।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola