ভারতে করোনায় মৃত বেড়ে ৬৮, নিজামউদ্দিন থেকে সংক্রমণ ১৭ রাজ্যে, দাবি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের

ভারতে করোনায় মৃত বেড়ে ৬৮, আক্রান্ত ২৯০২। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত ৬০১। করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮৪। নিজামউদ্দিন থেকে সংক্রমণ ছড়িয়েছে ১৭ রাজ্যে। ১৭ রাজ্যের ১০২৩জন করোনা সংক্রমিত। ২০ বছর বয়স পর্যন্ত সংক্রমণের হার ৯%। ২১-৪০ বছর বয়স পর্যন্ত সংক্রমণের হার ৪২%। ৪১-৬০ বছর বয়স পর্যন্ত সংক্রমণের হার ৩৩%। ষাটের বেশি বছর বয়সীদের সংক্রমণের হার ১৭%। জানানো হল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola