Republic Day Tractor Rally: নির্ধারিত সময়ের আগেই দিল্লিতে কৃষকদের ট্র্যাক্টর র‍্যালি, আটকাতে লাঠিচার্জ-কাঁদানে গ্যাস

কৃষি আইনের প্রতিবাদে দিল্লি অভিযান শুরু করেন প্রতিবাদী কৃষকরা। তাঁদের র‍্যালি বিভিন্ন জায়গায় বাধাপ্রাপ্ত হয়। আন্দোলনরত কৃষকদের ট্র্যাক্টর র‍্যালি আটকাতে দিল্লি-হরিয়ানা সীমানার পাণ্ডবনগরে কাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিশ। সঞ্জয় গাঁধী ট্রান্সপোর্ট নগরে বিক্ষোভকারী কৃষকদের হঠাতে কাঁদানে গ্যাস ছুঁড়ল পুলিশ। নির্ধারিত সময়ের আগে সিঙ্ঘু সীমানার কৃষকরা ট্র্যাক্টর মিছিল নিয়ে পৌঁছন এখানে। তাঁদের আটকাতে অস্থায়ী পাঁচিল তুলে দেওয়া হয়েছে। কিছু জায়গায় লাঠিচার্জ হয়েছে। নির্ধারিত সময়ের আগে র‍্যালি শুরু হওয়ায় এবং নির্ধারিত রুট না মেনে চলায় এই ঘটনা বলে জানাচ্ছে পুলিশ। এই দুই জিনিস মেনে না চললে ফের সমস্যার সৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola