'সংশয়' সঙ্গী করে শুরু টিকাকরণ, কার্যকারিতা, মেয়াদ নিয়ে কিছু মহল থেকে উঠছে প্রশ্ন

প্রকোপ কিছুটা কমলেও এখনও দেশের উপর থেকে থাবা আলগা করেনি করোনা। তার উপর উদ্বেগ বাড়িয়েছে ভাইরাসের নতুন স্ট্রেন। এই প্রেক্ষিতে শনিবার দেশজুড়ে শুরু হল করোনার টিকাকরণ। কিন্তু ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে ভিন্নমত রয়েছে চিকিৎসকদের মধ্যেও। ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন না তুললেও মেয়াদ নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন হু-এর (WHO)প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন। পার্শ্বপ্রতিক্রিয়ার সম্ভাবনা থাকলেও ভ্যাকসিন নিতে অসুবিধা নেই বলে দাবি করছে চিকিৎসকদের একাংশ। ঠিক এই ভরসাতেই যাবতীয় সংশয়কে দূরে ঠেলে এদিন ভ্যাকসিন নিলেন অসংখ্য মানুষ। আগামী সপ্তাহে চারদিন করোনার ভ্য়াকসিন নেওয়া হবে রাজ্যে। কিন্তু সংশয় কাটবে কবে?

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola