বিকাশ দুবের এনকাউন্টার: পালানোর চেষ্টা করলেও বুকে-পেটে গুলি কেন? উঠছে প্রশ্ন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 11 Jul 2020 07:39 AM (IST)

গ্রেফতারের পরদিনই এনকাউন্টারে মৃত্যু কানপুরের গ্যাংস্টার বিকাশ দুবের। পুলিশের দাবি, দুর্ঘটনায় গাড়ি উল্টে যাওয়ার পর, আগ্নেয়াস্ত্র ছিনিয়ে গুলি চালায় বিকাশ। আত্মরক্ষায় পাল্টা গুলি চালায় পুলিশও। কিন্তু, তাহলে শরীরের ওপরের অংশে কেন গুলি? প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।