মাওবাদীদের অস্ত্র পাচারের অভিযোগ, হাজারিবাগ থেকে একজনকে গ্রেফতার পশ্চিমবঙ্গ এসটিএফের
মাওবাদীদের অস্ত্র পাচারের অভিযোগে বিহারের ঔরঙ্গাবাদ থেকে পশ্চিমবঙ্গ এসটিএফের হাতে গ্রেফতার অস্ত্র সরবরাহকারী। উদ্ধার লালগড় থেকে চুরি যাওয়া অস্ত্র। দিনকয়েক আগে পুরুলিয়ার একটি মামলায় ঝাড়খণ্ডের হাজারিবাগ থেকে চিরঞ্জীবী ওঝা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গ এসটিএফ। ধৃতের কাছ থেকে পাওয়া সূত্রের ভিত্তিতে পুলিশ জানতে পারে, বিভিন্ন রাজ্যে মাওবাদীদের অস্ত্র সরবরাহ করা হয়েছে। সেই তথ্যের ভিত্তিতেই বিহারের ঔরঙ্গাবাদ থেকে গ্রেফতার করা এক অস্ত্র সরবরাহকারীকে। তাকে জেরা করে লালগড় থেকে খোয়া যাওয়া অস্ত্রের হদিশ মেলে বলে পুলিশ সূত্রে খবর।
Tags :
STF Arrested Arms Supplier Arms Supplier Arrest ABP News Live Bengali Stf ABP Ananda LIVE Bihar Abp Ananda