NeoCov: উদ্বেগ বাড়াচ্ছে নতুন ভ্যারিয়েন্ট নিওকোভ । Bangla News

দেশে এখনও প্রতিদিন করোনায় আক্রান্ত হচ্ছেন ২ লক্ষের বেশি মানুষ। প্রাণ যাচ্ছে শতাধিক সহ নাগরিকের। করোনার তৃতীয় ঢেউয়ে উদ্বেগ বাড়িয়েছে ভ্যারিয়েন্ট অফ কনসার্ন ওমিক্রন। ভয়ঙ্কর এই পরিস্থিতিতে নতুন করো ভয় ধরালো নিওকোভ। গবেযকরা বলছেন এটি করোনা গোষ্ঠীভুক্ত একটি ভাইরাস। উগান্ডায় বাদুরের দেহে মিলেছে এর অস্তিত্ব। গবেষকরা বলছেন, আপাতত এক পশুর শরীর থেকে আরেক পশুর শরীরে ছড়াচ্ছে এই ভাইরাস। তাঁদের আশঙ্কা এই ভাইরাস কোনওভাবে মানুষের শরীরে ঢুকে পড়লে, করোনার থেকেও ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola