Nepal Flood Update : ভয়াবহ হড়পা বানে বিপর্যস্ত নেপাল, বেশ কয়েকজনের মৃত্যু | ABP Ananda

হড়পা বানে বিপর্যস্ত নেপাল, বেশ কয়েকজনের মৃত্যু। নেপালে ১০৫ জন ভারতীয়-সহ নিখোঁজ ৩৮৪ পর্যটক। অতিবৃষ্টিতে তিব্বতে বাঁধ ভেঙে জল নামল নেপালে। হড়পা বানে ভেসে গেল ব্রিজ, রাস্তা, জলবিদ্যুৎ কেন্দ্র!পাহাড় থেকে সুনামির মতো জল-কাদামাটির স্রোত। ধ্বংসস্তূপে চাপা পড়ে অনেকে নিখোঁজ, বাড়তে পারে মৃত্যুর সংখ্যা। নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী। নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের সঙ্গে কথা বললেন নরেন্দ্র মোদি। নেপালের বিপর্যয়ে পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।
আরও পড়ুন - মালদা মেডিক্যালে ১০ সদ্যোজাতের মৃত্যু, রিপোর্ট চাইল স্বাস্থ্য ভবন। কয়েকদিন আগে মালদা মেডিক্যাল একদিনেই ১০ সদ্যোজাতের মৃত্যু। মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে রিপোর্ট চাইল স্বাস্থ্য দফতর। 'শ্বাসকষ্ট, জন্ডিস, কিংবা হৃদরোগের সমস্যায় ভর্তি ছিল। সদ্যোজাতরা: সূত্র। '১০জনের মধ্যে ৮ শিশুকে আনা হয়েছিল অন্য হাসপাতাল থেকে'। 'প্রাথমিক রিপোর্ট পাঠিয়ে দেওয়া হয়েছে, দেওয়া হবে পূর্ণাঙ্গ রিপোর্ট'। সদ্যোজাতদের মৃত্যু নিয়ে প্রতিক্রিয়া মেডিক্যাল কলেজের সুপারের। 'মালদায় নবজাতকের মৃত্যুর হার বেড়েছে, কারণ জানতে চাওয়া হয়েছে'। মালদা মেডিক্যালে একদিনে ১০ সদ্যোজাতের মৃত্যু নিয়ে জানালেন স্বাস্থ্যমন্ত্রী।