Nepal Flash Flood | নেই খোঁজ, প্রাণ গিয়েছে ৬৫৯ জনের! ভয়ের ছবি নেপালে

ABP Ananda  |  30 Aug 2026 01:20 AM (IST)
ABP News

কাঠমাণ্ডু : লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত উদ্ধার হয়েছে ৬৫৯ জনের দেহ। নিখোঁজ রয়েছে আড়াই হাজারের বেশি। বুধবার আসা হড়পা বানে মৃত্য়ুপুরীতে পরিণত হয়েছে পাহাড়ের কোলের এই ছোট্ট দেশটি। বানে বিধ্বস্ত রসুয়াতেই খোঁজ মিলছে না ৭২৪ জনের। খোঁজ নেই ৪০০-এর বেশি ভারতীয়র, উদ্বিগ্ন বিদেশমন্ত্রক। ইতিমধ্যে নতুন করে জলস্তর বাড়তে শুরু হয়েছে ভোতেকোশি নদীতে। জারি রয়েছে সতর্কতা। নেপালের বিস্তীর্ণ অংশ জুড়ে প্লাবনের পরিস্থিতি। এই মুহূর্তে নেপালের পাশে দাঁড়িয়েছে ভারত। পাঠানো হয়েছে ১১ জন সদস্যের উদ্ধারকারীদের দল। উদ্ধার করা হয়েছে সাড়ে ৪ হাজারের বেশি মানুষকে।


আরও পড়ুন : তারাপীঠে মুখ্যমন্ত্রী


মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার বীরভূম সফরে গেলেন শুভেন্দু অধিকারী। একাধিক কর্মসূচি। 'পাথরসম্রাট' টুলু মণ্ডলের বাড়ি থেকে কোটি টাকা উদ্ধার, পাথর খাদানের দুর্নীতির দাপট, তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ড এবং সর্বোপরি প্রাক্তন মন্ত্রী আশিস বন্ধ্যোপাধ্যায়ের মৃত্যু! একটার পর একটা ঘটনা, হাইভোল্টেজ রাজনীতি, সেই আবহে বীরভূম সফরে মুখ্যমন্ত্রী।


দেউচা-নিশানা


রামপুরহাটের প্রশাসনিক বৈঠক। তারপরই বেরিয়ে দেউচা পাঁচামি নিয়ে তৃণমূলকে নিশানা। শনিবার বীরভূম সফরে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "আমরা ভাল করে কাজ করব। সেপ্টেন্বরের শেষ সপ্তাহে আসব। দেউচা পাঁচামি নিয়ে সম্পূর্ণ রোডম্যাপ তৈরি করে জানাব। তবে একটা কথা জানিয়ে রাখা উচিত, দেউচার আদিবাসীদের জমির ভিত্তিতে বর্ধমানের তৃণমূল নেতাদের পাট্টা দেওয়া হয়েছিল। সেই পাট্টা দেখিয়ে চাকরিও দেওয়া হয়েছে। তবে আপাতত ওই চাকরি বাতিল।"

Continues below advertisement
  • হোম
  • ভিডিও
  • খবর
  • Nepal Flash Flood | নেই খোঁজ, প্রাণ গিয়েছে ৬৫৯ জনের! ভয়ের ছবি নেপালে

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News2 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

Continues below advertisement
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন