High Court: হাইকোর্টের নির্দেশের পর, রামনবমী মামলার নথি সংগ্রহের কাজ শুরু করল NIA
ABP Ananda | 01 Aug 2023 12:55 PM (IST)

হাইকোর্টের নির্দেশের পর, রামনবমী মামলার নথি সংগ্রহের কাজ শুরু করল NIA। শ্রীরামপুর, রিষড়া, হাওড়ার মোট ৬টি মামলার কেস ডায়েরি হস্তান্তরিত করার প্রক্রিয়া শুরু হয়েছে। NIA-র ৬ তদন্তকারী অফিসারের হাতে রামনবমী মামলার নথি তুলে দিচ্ছে সংশ্লিষ্ট থানা।