Nitish Kumar Update: মহারাষ্ট্রের উলটপুরাণ বিহারে, নীতীশের খেলায় রাতারাতি শাসক থেকে বিরোধী বেঞ্চে বিজেপি

পাটলিপুত্রে পালাবদল, মহারাষ্ট্রের উলটপুরাণ বিহারে। একটু পরেই অষ্টমবারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন নীতীশ কুমার। নীতীশের ডেপুটি হিসেবে শপথ নেবেন লালু-পুত্র তেজস্বী: সূত্র। আজ দুপুরে রাজভবনে শপথ নেবেন নীতীশ-তেজস্বী। বিধানসভার স্পিকারের বিরুদ্ধে অনাস্থা আনল জেডিইউ, আরজেডি। তাঁদের সঙ্গে রয়েছেন ১৬৪ জন বিধায়ক, দাবি নীতীশের। নীতীশের খেলায় রাতারাতি শাসক থেকে বিরোধী বেঞ্চে বিজেপি। সদ্য প্রাক্তন জোটসঙ্গীকে বিশ্বাসঘাতক তকমা বিজেপির। আজ বিহারে ‘বিশ্বাসঘাতক দিবস’ পালন করছে বিজেপি

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola