'সরকারি কর্মীরা দেরিতে এলে লাল কালি নয়', ট্যুইট করে জানালেন মুখ্যমন্ত্রী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 12 Jun 2020 02:29 PM (IST)

সরকারি কর্মীদের লেট মার্ক নয় বরং সাবধানতা জরুরি। করোনা আবহে মুখ্যমন্ত্রীর ট্যুইট। ট্যুইটারে মুখ্যমন্ত্রী লিখেছেন সকলের কাছে আবেদন বাসে ভিড় করবেন না। বেসরকারি সংস্থাগুলিকে অনুরোধ, যতটা সম্ভব ওয়ার্ক ফ্রম হোম করার ব্যবস্থা করুন। অফিসের রিপোর্টিং টাইম শিথিল করা প্রয়োজন। নিশ্চিত থাকুন সরকারি কর্মীদের কারুর লেট মার্ক পরবে না।