নদিয়ার রানাঘাটে চিকিত্সার গাফিলতিতে প্রসূতির মৃত্যুর অভিযোগ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 03 Dec 2019 12:30 AM (IST)

রাতে জন্ম দিয়েছেন ফুটফুটে পুত্রসন্তানের। আর ভোরেই মৃত্যু হল মায়ের। নদিয়ার রানাঘাটে চিকিত্সার গাফিলতিতে প্রসূতির মৃত্যুর অভিযোগ। নার্সিংহোমে তাণ্ডব মৃতের পরিজনদের। গাফিলতির অভিযোগ মানতে নারাজ নার্সিংহোম কর্তৃপক্ষ