RG Kar News: আর জি করকাণ্ডের আবহে, উত্তরাখণ্ডের নৈনিতালে ডিউটি ফেরত নার্স খুন, গ্রেফতার ১ | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: ডিউটিতে থাকাকালীন, আর জি করের চিকিৎসককে ধর্ষণ ও খুন করা হয়েছিল। তোলপাড় গোটা দেশ। আর জি করকাণ্ডের আবহে, এবার বিজেপি শাসিত উত্তরাখণ্ডের নৈনিতালে, ডিউটি ফেরত এক নার্সকে ধর্ষণ করে খুন করা হল। এক সপ্তাহ পর, মৃতদেহ উদ্ধার হল, বিজেপি শাসিত উত্তরপ্রদেশ থেকেই। এই ঘটনায়, উত্তরপ্রদেশের বাসিন্দা এক ব্য়ক্তিকে, রাজস্থানের জোধপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ।

RG কর মেডিক্য়ালে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের প্রতিবাদে আজ ২৪ ঘণ্টার কর্মবিরতির ডাক দিয়েছে দেশের সর্ববৃহৎ চিকিৎসক সংগঠন, ইন্ডিয়ান মেডিক্য়াল অ্য়াসোসিয়েশন। এর পাশাপাশি, কর্মস্থলে মহিলা চিকিৎসক ও স্বাস্থ্য়কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে কেন্দ্রীয় সুরক্ষা আইনের দাবিতে কর্মবিরতির ডাক দিয়েছে দিল্লি AIIMS-র ফ্য়াকাল্টি

আর জি কর কাণ্ডে তোলপাড়ের মধ্যেই অমিত শাহকে চিঠি সুখেন্দুশেখরের।নারী নির্যাতন রুখতে আরও কড়া আইন আনার দাবি তৃণমূল সাংসদের। নারী নির্যাতনের অভিযোগ এলেই দ্রুত ব্যবস্থা নিতে আইনি সংস্থানের দাবি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে সশস্ত্র নারী সুরক্ষা বাহিনীও গড়ার দাবি সুখেন্দুশেখর রায়ের।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola