Samik Bhattacharya on Pakistan : ফ্রান্সে পাকিস্তানের বিরুদ্ধে কড়া বার্তা শমীক ভট্টাচার্যর

ABP Ananda LIVE : পাকিস্তানের মুখোশ খুলতে বিদেশে ভারতীয় প্রতিনিধিরা। ফ্রান্সে পাকিস্তানের বিরুদ্ধে কড়া বার্তা শমীক ভট্টাচার্যর I সিঙ্গাপুরে গিয়ে সেখানকার রামকৃষ্ণ মিশন পরিদর্শন করে শ্রীশ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, মা সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধাজ্ঞাপন করলেন মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

 

সোনারপুরের প্রতাপনগর বাজারে রাস্তা অবরোধ

সোনারপুরের প্রতাপনগর বাজারে রাস্তা অবরোধ ৷ বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে অবরোধ এলাকার বাসিন্দাদের ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে সোনারপুর থানার পুলিশ ৷ পুলিশ এসে অবরোধ তুলতে চাইলে আন্দোলকারীদের সাথে বচসা বাধে ৷ পরিস্থিতি সুরাহার আশ্বাস না দেওয়া পর্যন্ত এই অবরোধ চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা ৷ ঘটনাস্থলে রয়েছে সোনারপুর থানার পুলিশ ৷ 
চম্পাহাটি ভোজেরহাট রোড দীর্ঘদিন ধরেই বেহাল দশা ৷ প্রায় ১৬ কিলোমিটার রাস্তা বিগত কয়েক বছর ধরেই যান চলাচলের অযোগ্য ৷ বহুবার একাধিক জায়গায় জানিয়েও কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ ৷ কয়েকদিনের সামান্য বৄষ্টিতেই সমস্যায় পথচারী ও গাড়িচালকরা ৷ সামনেই বর্ষাকাল এরফলে আরও বেশী দুর্ভোগ হবে বলে মনে করছেন এলাকার বাসিন্দারা ৷ তাই রাস্তা সারানোর দাবিতে তারা আন্দোলনে নেমেছেন ৷ 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola