Operation Sindoor : বেছে বেছে জঙ্গি ঘাঁটি ধ্বংস পাকিস্তানে I কর্নেল সোফিয়া কুরেশি | India Strikes

ABP Ananda LIVE : পহেলগাঁও হামলার প্রত্যাঘাত 'অপারেশন সিন্দুর'-এর  পর ভারতীয় সেনার সাংবাদিক বৈঠক করে জানায়, 'বারবার ভারতে হামলা হতেই থাকে।  এবার পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে ভারত। বিদেশসচিব বিক্রম মিস্রী জানান, ২৩ এপ্রিলই প্রত্যাঘাতের সিদ্ধান্ত হয়ে যায়। পাকিস্তানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, ঠিক করে নেয় দেশ। তার জন্য সমস্ত তথ্য জোগাড় করেই পাল্টা হামলার ছক করে সেনা। 

বিদেশ সচিব বলেন, এর আগেও সন্ত্রাসের শিকার হয়েছেন ৩৫০-র বেশি ভারতীয় নাগরিক। লস্করের শাখা TRF পহেলগাঁওয়ে হামলা চালায়। সীমান্ত পেরিয়ে যোগ্য জবাব দিয়েছে ভারত। বিদেশ সচিব জানান, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছিল কাশ্মীরের জনজীবন, পর্যটন। বিকাশের পথে ফিরছিল জম্মু-কাশ্মীর। পর্যটন থেকে স্বনির্ভর হচ্ছিলেন কাশ্মীরিরা। কাশ্মীরের উন্নয়ন রুখতে পরিকল্পিত হামলা বলেই মনে করছে দেশ।

গোয়েন্দা সূত্র থেকে পরিষ্কার, স্পষ্ট হয়ে গেছে জঙ্গিদের আশ্রয় দেয় পাকিস্তান। বিক্রম বলেন,  পহেলগাঁওয়ের ঘটনার পরেও পাকিস্তান সন্ত্রাসবাদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি। বরং এই ঘটনার সঙ্গে তাদের যোগাযোগ অস্বীকার করে বারবার । তবে ভারতীয় সেনার কাছে খবর  ছিল, এর পিছনে মদত তাদেরই।    

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola