Operation Sindoor: পাকিস্তানের লাহৌরে পরপর বিস্ফোরণ, নেপথ্যে কে?

ABP Ananda Live: সফল অপারেশন সিঁদুর। ভয়ে কাঁপছে পাকিস্তান। তার মধ্যেই আজ লাহৌরে বিস্ফোরণ। সংবাদসংস্থা রয়টার্স সূত্রে জানা গেছে, আজ সকালে পাকিস্তানের লাহৌরে পরপর বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। ভারতের প্রত্যাঘাতের কথা স্বীকার পাকিস্তানের। ১ ঘণ্টায় ভারতের ৭৫ থেকে ৮০টি যুদ্ধবিমানের স্ট্রাইক। দাবি পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর। ভারতের বদলার পর পাকিস্তানের হম্বিতম্বি। জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে পাক সেনাকে ফ্রি হ্যান্ড শাহবাজ শরিফের। বাড়াবাড়ি করলে কড়া ভাষাতেই জবাব। বুঝিয়ে দিল দিল্লি। অপারেশন সিঁদুরে গুঁড়িয়ে গেল লস্কর ঘাঁটি। উড়িয়ে দেওয়া হল লাদেনের আর্থিক সাহায্যে গড়ে ওঠা লস্কর ক্যাম্প। মাটিতে মিশল হাফিজ সইদের জঙ্গি সাম্রাজ্য। দিশেহারা পাকিস্তান, নিয়ন্ত্রণরেখায় গুলি-মর্টার। ১ সেনা জওয়ান-সহ ১৬ ভারতীয়ের মৃত্যু। পাল্টা জবাবে ১০ পাক সেনা নিহত।  ভারতের অতর্কিত হানায় দিশেহারা পাকিস্তান। ভারত উত্তেজনা প্রশমন করলে, আমরাও সমস্যা সমাধানে এগিয়ে আসব। সুর নরম করে মন্তব্য পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফের। মধ্যরাতে ভারতের এয়ারস্ট্রাইকে পাকিস্তান, পিওকেতে একের পর এক জঙ্গি ঘাঁটি নিশ্চিহ্ন। সন্ত্রাসবাদীদের দেহ জাতীয় পতাকায় মুড়ে শেষকৃত্য করল নির্লজ্জ ইসলামাবাদ। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola