Operation Sindoor: 'অপারেশন সিঁদুর'-এ সিঁদুর মোছার প্রতিশোধ নিল ভারতের সশস্ত্র বাহিনী

ABP Ananda Live: ২৫ ভারতীয়র মৃত্যুর বদলা ২৫ মিনিটে নিল ভারতীয় সেনা। 'অপারেশন সিঁদুর'-এ সিঁদুর মোছার প্রতিশোধ নিল ভারতের সশস্ত্র বাহিনী। স্ক্যাল্প মিসাইল, হ্যামার বম্বে ধ্বংস লস্কর,জইশ,হিজবুলের সদর দফতর। মুখ থুবড়ে পড়ল এয়ার ডিফেন্স সিস্টেম, অতর্কিত হানায় দিশেহারা পাকিস্তান। রাত জেগে বদলা দেখলেন প্রধানমন্ত্রী, বললেন 'আজ গর্বের দিন'। সীমান্তে ১০ নিরীহকে মারল পাকিস্তান, পাল্টা ১০ পাক সেনাকে নিকেশ ভারতের। মমতা বন্দ্যোপাধ্যায়-সহ সীমান্তবর্তী রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক অমিত শাহের। পহেলগাঁও কাণ্ডের পর দেশজুড়ে দাবি উঠেছিল কঠোর প্রত্যাঘাতের। আশঙ্কার সিঁদুরে মেঘ দেখছিল পাকিস্তান। শেষমেশ, পহেলগাঁওয়ে হিন্দু পর্যটক নিধনের বদলা নিতে মঙ্গলবার গভীর রাতে হল 'অপারেশন সিঁদুর'। আর কখনও ফিরবেন না স্বামী, কিন্তু সিঁথির সিঁদুর মুছে যাওয়া মহিলাদের জীবনে কিছুটা স্বস্তি এনে দিল ভারতীয় সেনা বাহিনী।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola