তথ্য গোপনের অভিযোগ বাবুল-অধীরের, পাল্টা জবাব মমতার
করোনার তথ্য গোপনের অভিযোগ ঘিরে ফের তুঙ্গে শাসক-বিরোধী তরজা। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ডাক্তারদের ডিউটি রোস্টার বলে দাবি করে একটি ছবি ট্যুইটারে পোস্ট করেছেন বাবুল সুপ্রিয়। সেটিকে ঘিরে ফের তথ্য গোপনের অভিযোগ করেছেন তিনি। একই অভিযোগ তুলেছেন লোকসভায় কংগ্রেসের নেতা তথা বহরমপুরের সাংসদ অধীর চৌধুরীও। উল্টোদিকে বিরোধীদের তীব্র আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃত্যু নিয়ে বিরোধীরা রাজনীতি করছে বলে অভিযোগ করেন তিনি।
Tags :
Murshidabad Medical College Adhir Ranjan Chowdhury Babul Supriyo Abp Ananda Coronavirus Update Covid-19 Coronavirus Dilip Ghosh Mamata Banerjee