প্রেমিকার স্বামীকে খুনের অভিযোগ! ধৃত রেজিনগরের তৃণমূল পঞ্চায়েত সদস্য
খুনের অভিযোগে গ্রেফতার মুর্শিদাবাদের রেজিনগরের পঞ্চায়েত সদস্য। প্রেমিকার সঙ্গে ষড়যন্ত্র করে তাঁর স্বামীকে খুনের অভিযোগ পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। গত ২৭ জুলাই দাদপুর থেকে পেশায় রাজমিস্ত্রি আনোয়ার শেখের মৃতদেহ উদ্ধার হয়। ঘটনার পরই গ্রেফতার করা হয় আনোয়ারের স্ত্রীকে। তাঁকে জেরা করেই তৃণমূলের সাহাদ আলির খোঁজ মেলে। জেরায় খুনের কথা স্বীকার সাহাদ আলির, দাবি পুলিশের।