পার্শ্ব শিক্ষকদের আন্দোলন নিয়ে রাজ্য সরকারকে বিঁধল বিজেপি, পাল্টা তৃণমূল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 23 Nov 2019 07:45 AM (IST)

পার্শ্ব শিক্ষকদের আন্দোলন নিয়ে উত্তাল রাজনীতি। রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলল বিজেপি। উদাসীনতার অভিযোগ তুলল কংগ্রেসও। অপপ্রচার চলছে। পাল্টা সুর চড়াল তৃণমূল। সমস্যা কাটাতে সবপক্ষকে নিয়ে আলোচনার বসার আবেদন রাজ্যপালের।