করোনা চিকিৎসায় দামী ওষুধ কেন? সংসদীয় স্থায়ী কমিটির প্রশ্নের মুখে কেন্দ্র

করোনা আক্রান্তদের চিকিৎসায় কেন দামি ওষুধ ব্যবহার করা হচ্ছে, তা নিয়ে প্রশ্নের মুখে কেন্দ্র। গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক ছিল। স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রকের আধিকারিকদের সামনে, কংগ্রেস নেতা আনন্দ শর্মার নেতৃত্বাধীন স্থায়ী কমিটি প্রশ্ন তোলে, কেন কোভিড আক্রান্তদের ক্ষেত্রে সস্তার ওষুধ ব্যবহার করা হচ্ছে না। তাঁদের পরামর্শ, করোনা চিকিৎসায় কাজে লাগে এমন ওষুধের দাম কমানো হোক। প্রয়োজনে দামি ব্র্যান্ডের ওষুধের সঙ্গে সস্তার জেনেরিক ওষুধের সুপারিশ করা হোক।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola