Florida News | ফ্লোরিডায় ভেঙে পড়ল বিমান, মৃত্যু ৯ যাত্রীর | ABP Ananda LIVE

ABP Ananda LIVE : ফ্লোরিডায় ভেঙে পড়ল বিমান, মৃত্যু ৯ যাত্রীর ফ্লোরিডার পাম বিচ কাউন্টির ঘনবসতিপূর্ণ এলাকায় মাটিতে আছড়ে ভেঙে পড়ে বিজনেস জেটটি । আগুন ধরে যায় বিমানে, মৃত্যু হয় ৯ জন যাত্রীরই দুর্ঘটনার জেরে রাস্তায় একটি বিশাল গর্ত তৈরি হয় । দাউদাউ করে জ্বলতে থাকে আগুন । টেক্সাস থেকে বাহামাস যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি
আরও খবর...
প্রথমে ফ্রিজ খুলে জন্মদিনের কেক সাবাড়। তারপর, ৫ লক্ষাধিক টাকার সামগ্রী চুরি করে চম্পট ৩ চোরের। সিসিটিভি-তে ধরা পড়ল সেই ছবি। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকার ফরতাবাদে। ঘটনার সময় বাড়িতে কেউ ছিলেন না। সেই সুযোগে জানলার গ্রিল কেটে ঢোকে ৩দুষ্কৃতী, অভিযোগ ওই পরিবারের। বাড়িতে ঢুকে প্রথমে ফ্রিজ খুলে জন্মদিনের কেক বের করে খায় তারা। এরপর, তারা মূল্যবান রত্ন, বিদেশি ডলার-সহ ৫ লক্ষ টাকার সামগ্রী নিয়ে পালায় বলে অভিযোগ। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
টুলু মণ্ডলের বিরুদ্ধে DCR জালিয়াতি মামলা চার্জশিট পেশ বীরভূম জেলা পুলিশের। চার্জশিটে চাঞ্চল্যকর তথ্য। '২০২১ থেকে ২০২৫-এর মধ্যে বিপুল সংখ্যক DCR ইস্যু করা হয়। মোট ৭৪ হাজার ৮৯৯টি DCR ইস্যু করা হয়। তার মধ্যে ৬২ হাজার ৮৮৮টি DCR-ই ছিল জাল।'