BJP Holds Tiranga Yatra | নিটকে হাতিয়ার করে দেশভাগ করা স্লোগান? বিস্ফোরক অভিযোগ Agnimitra Paul-এর

ABP Ananda  |  28 Jul 2026 09:54 AM (IST)
ABP News

ধর্মতলায় পুনর্নিমাণ, হল তেরঙা যাত্রা 


দিল্লির বিক্ষোভের আঁচ পড়েছিল শহর কলকাতায়। মিছিল করতে চেয়ে লালবাজারের কাছে অনুমতি চেয়েছিল CJP। তবে তা মেলেনি। এরপরেই শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলের ডাক দেয় ৮টি বাম ছাত্র সংগঠন। তাদের সঙ্গেই জুড়ে যায় CJP। শুক্রবার সেই মিছিলের একেবারে অন্তিম পর্বে দেখা গেল রণক্ষেত্র পরিস্থিতি। ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে পুলিশ বনাম পড়ুয়া। আন্দোলনে বাধা পড়তেই বিক্ষোভকারীরা ছুড়ল জুতো, ইট, জলের বোতল। পাল্টা পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্য়াস চার্জ করল পুলিশ। নিমেষে তৈরি হল রণক্ষেত্র পরিস্থিতি। সন্ধ্যা গড়াতেই বাম ছাত্র সংগঠনগুলি ঘোষণা করল এবার ধর্মতলাতেই অবস্থান করতে চলেছে তারা। যদিও ছাত্র আন্দোলনকারীদের দাবি, আক্রমণের ঘটনার সঙ্গে তাঁদের কোনও যোগ নেই। বাইরে থেকে লোক ঢুকিয়ে শান্তিপূর্ণ আন্দোলনকে ভাঙার চেষ্টা চলেছে। বলে রাখা প্রয়োজন, এই মিছিলেন নিগ্রহের শিকার হতে হয়েছিল সাংবাদিকদের। যার প্রতিবাদে তেরঙা যাত্রা করার হুঙ্কার দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সোমবার সেই রুটে দেশের পতাকা নিয়ে হল যাত্রা।


"বেছে বেছে টার্গেট"


ব্যক্তিবিশেষে টার্গেট করা চলবে না। নাড্ডার মুখোমুখি হয়ে পেশ করা তিন দফা দাবিতে এই বিষয়টিও স্পষ্ট করেছিলেন CJP-এর প্রতিনিধিরা। তাতে সম্মতি দিয়েছিলেন নাড্ডা। জানিয়েছিলেন, কোনও রকম ভাবে পড়ুয়াদের আগামী দিনে বিপাকে পড়তে হবে না। এরপরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। আর এদিকে CJP মুখপাত্র সৌরভ দাস নিজের এক্স হ্য়ান্ডেলে পোস্ট করলেন, ব্যক্তিবিশেষে আক্রমণের কথা। তাঁর অভিযোগ, "আমাদের কাছে খবর আসছে, বিশেষ করে অসম, পশ্চিমবঙ্গ, বিহারের মতো রাজ্যগুলিতে, পড়ুয়া ও প্রতিবাদীদের টার্গেট করা হচ্ছে। আটক করা হচ্ছে। গ্রেফতার করছে রাজ্যের এজেন্সি।"

  • হোম
  • ভিডিও
  • খবর
  • BJP Holds Tiranga Yatra | নিটকে হাতিয়ার করে দেশভাগ করা স্লোগান? বিস্ফোরক অভিযোগ Agnimitra Paul-এর

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News1 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন