INS Vikrant: ভারতে তৈরি প্রথম যুদ্ধবিমানবাহী রণতরী INS বিক্রান্তের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 02 Sep 2022 10:24 AM (IST)

ভারতে তৈরি প্রথম যুদ্ধবিমানবাহী রণতরী INS বিক্রান্ত আজ তার যাত্রা শুরু করল। আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। কেরলের কোচি থেকে জলে ভাসানো হল বিক্রান্তকে। নৌসেনা সূত্রে খবর, বিক্রান্ত রণতরীতে রাখা যাবে ৩০টি যুদ্ধবিমান। থাকছে আর্লি ওয়ার্নিং হেলিকপ্টার। মূলত মিগ ২৯ যুদ্ধবিমানকেই ব্যবহার করা হবে এই রণতরীতে