PM Modi:TMC-র বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ, বাংলার উন্নয়নে বিজেপিতেই ভরসা মানুষের, বঙ্গে আসার আগে পোস্ট

ABP Ananda  |  22 Aug 2025 07:16 AM (IST)
ABP News

ABP Ananda live: আজ ফের রাজ্যে প্রধানমন্ত্রী। তৃণমূলের বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ, বাংলার উন্নয়নে বিজেপিতেই ভরসা মানুষের। বঙ্গে আসার আগে পোস্ট নরেন্দ্র মোদির। ফাটা রেকর্ড, পাল্টা তৃণমূল।   


ভোটার লিস্টে কারচুপি, ৪ অফিসারকে সাসপেন্ড করল রাজ্য!


কোথাও ভুরি ভুরি মৃত ভোটার, কোথাও আবার তালিকায় নাম থাকা ভোটারের অস্তিত্বই নেই- ভোটার লিস্টে কারচুপি নিয়ে শোরগোল পড়েছে রাজ্যে।  টানাপোড়েনের সূত্রপাত ৫ অগাস্ট। মুখ্য নির্বাচনী আধিকারিকের রিপোর্টের ভিত্তিতে, ভোটার তালিকায় গরমিলের অভিযোগে, ২ জন ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ERO, ২জন অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার বা AERO-কে সাসপেন্ড করতে মুখ্যসচিবকে চিঠি দেয় নির্বাচন কমিশন।এবার সেই ৪ অফিসারকে সাসপেন্ড করল রাজ্য। ২ WBCS অফিসার-সহ ৪ জনকে সাসপেন্ড করল রাজ্য। জাতীয় নির্বাচন কমিশনকে পদক্ষেপের কথা জানাল রাজ্য, সূত্রের খবর। যদিও এই ৪ জনকে সাসপেন্ড করতে এবং তাঁদের বিরুদ্ধে FIR দায়ের করতে নির্দেশ দেয় কমিশন। তবে, সাসপেন্ড হলেও ৪ অফিসারের বিরুদ্ধে FIR হল না। সাসপেন্ড বারুইপুর পূর্বের ERO দেবোত্তম দত্ত চৌধুরী। সাসপেন্ড বারুইপুর পূর্বের AERO তথাগত মণ্ডল। সাসপেন্ড ময়নার ERO বিপ্লব সরকার ও AERO সুদীপ্ত দাস। সূত্রের খবর, শুধুমাত্র ময়নার ক্যাজুয়াল ডেটা এন্ট্রি অপারেটরকে সাসপেনশনের পাশাপাশি তাঁর বিরুদ্ধে FIR-ও করা হয়েছে। সূত্রের দাবি, রাজ্য সরকারের তরফে নির্বাচন কমিশনকে চিঠিতে এমনটাই জানানো হয়েছে। 

  • হোম
  • ভিডিও
  • খবর
  • PM Modi:TMC-র বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ, বাংলার উন্নয়নে বিজেপিতেই ভরসা মানুষের, বঙ্গে আসার আগে পোস্ট

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News1 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন