PM Narendra Modi News: হরিয়ানায় হাইড্রোজেন ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি | Hydrogen Train
ABP Ananda | 17 Jul 2026 01:28 PM (IST)

আজ, ১৭ জুলাই ভারতীয় রেলপথে লেখা হল এক নতুন ইতিহাস। হরিয়ানাতে গড়াল এই দেশের প্রথম হাইড্রোজেন ট্রেনের (Hydrogen Train) চাকা। আনুষ্ঠানিকভাবে হাইড্রোজেন ট্রেনের উদ্বোধন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। হরিয়ানার জিন্দ থেকে সোনিপত রুটে পাড়ি দিল ওই হাইড্রোজেন ট্রেন। ১০ কোচের এই ট্রেনে একসঙ্গে প্রায় ২ হাজার ৬০০ জন যাত্রী একসঙ্গে যাতায়াত করতে পারবেন। প্রযুক্তি ও বিজ্ঞানের এক অপূর্ব মেলবন্ধনে হাইড্রোজেন ও বাতাসের অক্সিজেনের বিক্রিয়ায় ট্রেনের ভেতরেই তৈরি হবে বিদ্যুৎ। এই হাইড্রোজেন ট্রেন চালাতে প্রয়োজন হবে না ডিজেল বা কয়লার, ফলে কার্বন নির্গমণ হবে প্রায় শূন্য। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই হাইড্রোজেন ট্রেন পরিবহণের পথে এক গুরুত্বপূর্ণ মাইলফলক, এমনটাই জানিয়েছে ভারতীয় রেল (Indian Railways)।