Narendra Modi:দ্বারকায় সাগরের জলে ডুব দিয়ে কৃষ্ণ পুজো নরেন্দ্র মোদির। ABP Ananda Live
ABP Ananda | 25 Feb 2024 06:43 PM (IST)

ABP Ananda Live: কৃষ্ণভূমি দ্বারকায় ভক্তিভাবে উদ্বেল মন। জলে ডুব দিয়ে সারলেন দর্শন। পুজো সারলেন জলের নিচেই। পৌরাণিক দ্বারকানগরীরতে শ্রীকৃষ্ণের উদ্দেশে এভাবেই শ্রদ্ধাজ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Naredra Modi)। সোশ্যাল মিডিয়ায় নিজেই সেই ছবি পোস্ট করলেন তিনি। জানালেন, জলে নিমজ্জিত দ্বারকানগরী প্রাচীন আধ্যাত্মিক মহানুভবতার সঙ্গে একাত্ম বোধ করতে সাহায্য করেছে তাঁকে। রবিবার গুজরাত উপকূলে আরব সাগরে ডুব দেন মোদি। তাঁর পরনে ছিল গেরুয়া বসন। কোমরে বাঁধা ছিল ময়ূরের পেখম। সোশ্যাল মিডিয়ায় সেই মুহূর্তের একাধিক ছবিও পোস্ট করেন তিনি। লেখেন, 'জলে নিমজ্জিত দ্বারকানগরীতে পুজো সেরে স্বর্গীয় অনুভূতি হল। প্রাচীন আধ্যাত্মিক মহানুভবতা এবং ভক্তিভাবের সঙ্গে সংযোগ অনুভব করলাম। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সকলকে আশীর্বাদ করুন'।