ট্যাংরায় মাদক কারবারীর ফ্ল্যাটে পুলিশকে আটকাতে কুকুর ছেড়ে দেওয়ার অভিযোগ, রক্তাক্ত পুলিশকর্মী
পুলিশকে আটকাতে পোষ্য কুকুর ছেড়ে দেওয়ার অভিযোগ। বুধবার ট্যাংরায় এক মাদক কারবারীর ফ্ল্যাটে তল্লাশি চালাতে গিয়ে আহত হয়েছেন এক পুলিশ কর্মী। ওই মাদক কারবারীর সঙ্গে দুই রাজনৈতিক নেতার ছবি সোশাল নেটওয়ার্কিং সাইটে আসায় শুরু হয়েছে বিতর্ক। গ্রেফতার করা হয়েছে ওই মাদক কারবারীকে