হাওড়া, হুগলি থেকে শুরু করে নদিয়া, বীরভূম, বাঁকুড়া, জেলায় জেলায় লকডাউনের ছবি তুলে ধরল এবিপি আনন্দ
কলকাতার পাশাপাশি জেলাতেও কড়া লকডাউনের ছবি। লকডাউন যাতে মানা হয় সেই দিকে নজর রাখছে পুলিশ। হাওড়া, উত্তর ২৪ পরগনা, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, নদিয়া, বীরভূম সব জায়গায় একই ছবি। বন্ধ দোকানপাট, পরিবহন। জলপাইগুড়ির কদমতলা মোড়ের প্রত্যেকটি দোকান বন্ধ রয়েছে। কোথাও কোনও মানুষ নেই। যাঁরা বাড়ি থেকে বেরিয়েছেন, পুলিশ তাঁদের রীতিমত জিজ্ঞাসাবাদ করছে। মালদাতেও একই ছবি ধরা পড়েছে।