Jadavpur University: যাদবপুরকাণ্ড আত্মহত্যা, দুর্ঘটনা নাকি খুন? জট কাটাতে মেন হস্টেলে গেল পুলিশ
যাদবপুরকাণ্ড আত্মহত্যা, দুর্ঘটনা নাকি খুন? এই তিন প্রশ্নের জট কাটাতে ফরেন্সিক সায়েন্সের বিশেষজ্ঞদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলে গেল পুলিশ। মৃত ছাত্রের সম ওজন ও সম উচ্চতার ডামি সাজিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হচ্ছে। মেন হস্টেলের তিনতলার বারান্দা থেকে মৃত পড়ুয়ার ডামি ফেলে দেখা হচ্ছে, কতটা দূরত্বে গিয়ে পড়ছে। সেই দূরত্ব মেপেই বোঝার চেষ্টা করা হচ্ছে, ৯ অগাস্টের ঘটনা আত্মহত্যা, দুর্ঘটনা নাকি খুন।
Tags :
Ragging Bangla News Bangla News Live ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Live Jadavpuruniversity ABP Ananda Bengali News Studentdeath Deanofstudents